ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খতনার অনুষ্ঠানে ড্যান্স করতে গিয়ে তরুণী গণধর্ষণের শিকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ২৭ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাড়িতে সুন্নতে খতনার অনুষ্ঠানে ড্যান্স করতে গিয়ে এক নৃত্যশিল্পী গণধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জ এলাকার ডালডা কলোনির আহসান উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশ ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে ফজলে রাব্বি নামে এক যুবককে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ফজলে রাব্বি (২৫) গোপালগঞ্জের শশাবাড়ীয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। সে কলোনির আহসান উল্লাহর বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় ২ জনের বিরুদ্ধে মামলা করেছেন নৃত্যশিল্পী।

এর সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন মামলার বরাত দিয়ে বলেন, ধর্ষণের শিকার তরুণী একটি গার্মেন্টসে চাকরির পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে ড্যান্স করেন। বৃহস্পতিবার রাতে শরীফ নামে এক ড্যান্স মাস্টারের সঙ্গে দুই বান্ধবী পূর্ব ধর্মগঞ্জ এলাকার ডালডা কলোনির রাসেলের বাড়িতে একটি সুন্নতে খতনার অনুষ্ঠানে ড্যান্স করতে যান।

তিনি জানান, রাত সাড়ে ১২টায় ফজলে রাব্বি কৌশলে দুই বান্ধবীর মধ্যে একজনকে পাশের আহসান উল্লাহর বাড়িতে একটি রুমে নিয়ে যায়। সেখানে প্রথমে ফজলে রাব্বি পরে আহসান উল্লাহর ছেলে কামরুল ইসলাম (২৩) তাকে ধর্ষণ করে।

এ সময় আরেক বান্ধবী ৯৯৯ নম্বরে ফোন করে থানায় অভিযোগ করেন। এতে তাৎক্ষণিক পুলিশ গিয়ে ফজলে রাব্বিকে গ্রেফতার করতে পারলেও পালিয়ে যায় কামরুল ইসলাম। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে ওসি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102