ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খাগড়াছড়িতে বিএনপির ২নেতা বহিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫২ বার পঠিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক নিপু আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত দুই নেতা হলেন— মানিকছড়ি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আক্কাস আলী ও বাটনাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাদের (আক্কাস ও বেলাল) ওপর অর্পিত পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে মানিকছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, ভূমি দখল কিংবা কাউকে হয়রানি করার সুযোগ পাবে না। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ইতোমধ্যে বিষয়টি জানিয়ে নেতা-কর্মীদের সতর্ক করেছেন।
তবে বহিষ্কৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102