ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খাগড়াছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটক নিহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৭৫ বার পঠিত

খাগড়াছড়িতে বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আইয়ুব মনছুর নামে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. নাঈম হোসেন নামে অপর এক পর্যটক আহত হয়েছেন।

সোমবার (২৪ জুন) দুপুরে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের গুগড়াছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আইয়ুব মনছুর ফেনীর লস্করহাটের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাজেক পর্যটন কেন্দ্র ঘুরে খাগড়াছড়ি হয়ে রাঙ্গামাটি যাচ্ছিলেন আইয়ুব ও নাঈম। খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের গুগড়াছড়ি এলাকায় বিপরীত দিকে থেকে আসা চাঁদের গাড়ির (জিপ) সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুজন সড়কে পড়ে যান। এসময় স্থানীয়রা তাদের খাগাড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পর্যটক মো. আইয়ুব মনছুরের মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর থানার এসআই মো. রিযাজ উদ্দিন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদে কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102