ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খাগড়াছড়িতে ভারতীয় শাড়ি-ওষুধসহ আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৪৩ বার পঠিত

খাগড়াছড়ি; খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা ১২৪ পিস ভারতীয় শাড়ি এবং ২৮ লাখ ৪০ হাজার পিস ভারতীয় ওষুধ আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এসময় অবৈধ ভারতীয় শাড়ি ও ওষুধ বহনকারী একটি জিপসহ দুইজনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া কবরস্থানের পাশ থেকে অবৈধ ভারতীয় পণ্যসহ তাদেরকে আটক করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে ভারতীয় শাড়ি ও বিভিন্ন ওষুধ আটকের বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী।

পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে একটি জিপটি আটক করা হয়। এরপর তাতে তল্লাশি চালিয়ে ২০টি প্লাস্টিকের বস্তায় ভারতীয় শাড়ি ও ওষুধসহ বিভিন্ন অবৈধ পণ্য পাওয়া যায়।

এঘটনায় গাড়ির চালক মো. শাহ আলম ও হেলপার মো. এছহাক মিয়াকে অভিযুক্ত করে বিশেষ ক্ষমতা আইনে মাটিরাঙ্গা থানায় একটি মামালা দায়ের করেছেন মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, ‘প্রায়ই সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ করছে। এসব অবৈধ পথে পণ্য আমদানি রোধে মাটিরাঙ্গা থানা পুলিশ সচেষ্ট থেকে কাজ করছে।’

তিনি এ ব্যাপারে সাংবাদিকসহ সচেতন মহলের সহযোগিতা কামনা করেন। আটককৃত শাড়ি ও ওষুধের বর্তমান বাজারমূল্য ৩০ লাখ টাকার উপরে বলে জানিয়েছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102