ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খাগড়াছড়ির রামগড়ে বিএনপি-ছাত্রলীগের কর্মসূচি: ১৪৪ ধারা জারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২৭ বার পঠিত

খাগড়াছড়ির রামগড় উপজেলায় একই স্থানে বিএনপি ও ছাত্রলীগ কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত রোববার রাতে এ আদেশ জারি করেন।

সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রামগড় পৌর এলাকার মাস্টারপাড়া, বাজার ও পৌরসভা কার্যালয়ের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে।

আদেশে বলা হয়, রামগড় উপজেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি করতে স্মৃতিসৌধ এলাকায় এবং একই সময় ও স্থানে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা করার অনুমতি চাওয়া হয়েছে।

ওই এলাকায় একই সময়ে দুইটি রাজনৈতিক সংগঠন কর্মসূচি করার অনুমতি চাওয়ায় কাউকে অনুমতি দেওয়া হয়নি।

দুই রাজনৈতিক সংগঠন কর্মসূচির প্রস্তুতি নেওয়ার খবর পাওয়ায় জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102