ads
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খাতা কিনতে আসা ছাত্রীকে দোকানের ভেতর ধ’র্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে দোকানের ভেতর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই দোকান মালিককে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ জুন) সকাল ৯টায় তাকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার (৩ জুন) উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের আন্ধারিঝাড় বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃত কেরামত আলী (৪০) ওই ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের আন্ধারিঝাড় বাজারের একটি দোকান মালিক।

জানা গেছে, বৃহস্পতিবার (৩ জুন) ভুক্তভোগী ওই ছাত্রী ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারিঝাড় বাজারের শুভ্র কম্পিউটার অ্যন্ড ভ্যারাইটিজ স্টোরে খাতা-কলম কিনতে যায়। এ সময় দোকান মালিক কেরামত আলী তাকে কসমেটিক্স সামগ্রী দেয়ার প্রলোভন দিয়ে দোকানের ভেতর ধর্ষণ করে।

এদিকে এ বিষয়টি জানাজানি হলে একটি প্রভাবশালী মহল ঘটনাটি মীমাংসার চেষ্টা চালায়। পরে শনিবার (৫ জুন) ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাটি জানতে পেরে সকাল ৯টায় কেরামত আলীকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, অভিযুক্ত কেরামত আলীকে আটক করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম হাসপাতালে ভুক্তভোগী মেয়েটিকে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102