ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খাদ্যে বিষক্রিয়ায় শিশুর মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৫৬ বার পঠিত

পাবনার সুজানগরে খাদ্যে বিষক্রিয়ায় আব্দুর রহমান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকালে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

আব্দুর রহমান সুজানগর পৌরসভার চরভবানীপুর গ্রামের গুঞ্জন সেখের ছেলে। সে চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

শিশুর মা ফরিদা বেগম জানান, শুক্রবার (২৬ এপ্রিল) খাবার খাওয়ার পর আব্দুর রহমানের জ্বর ও পেটব্যথা শুরু হয়। পরে এক পল্লিচিকিৎসকের পরামর্শে ওষুধ খাওনানো হয়। কিন্তু সুস্থ না হওয়ায় রোববার (২৮ এপ্রিল) তাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার ভোরের দিকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে শিশুটি মারা যায়।

সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সেলিম মোরশেদ জানান, শিশুটির ফুড পয়জনিং সমস্যাা ছিল।

চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌসি সুলতানা লিজা বলেন, রোববার সে তার মায়ের সঙ্গে স্কুলে গিয়েছিল। স্কুলে গিয়ে ভালো না লাগায় তার মা তাকে কিছু সময় পর সঙ্গে করে নিয়ে যান। আজ সকালে জানতে পারি শিশুটি মারা গেছে। তার মৃত্যুতে আমরা শোকাহত।

পাবনা জেনারেল হাসপাতালের আরএমও ডা. জাহিদুল ইসলাম জানান, শিশুটি মাত্র কয়েক ঘণ্টা আমাদের হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102