ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খারকিভে রুশ বাহিনীর গোলাবর্ষণে ২১ জন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩৩ বার পঠিত

ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খারকিভে রুশ সেনাদের গোলাবর্ষণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১২ জন। শহরটির মেয়রকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে বিবিসি ও আলজাজিরা।

মঙ্গলবার রাতে এবং বুধবারও এই অঞ্চলে হামলা হয়েছে। খারকিভের আঞ্চলিক প্রশাসক ওলে সিনেগোভব দাবি করেছেন, খারকিভে হামলার পর প্রতিরোধের কবলে পড়েছেন রুশ সেনারা। তাদেরও ব্যাপক ক্ষতির শিকার হতে হচ্ছে।

এদিকে ইউক্রেনের উত্তর-পূর্ব শহর খারকিভে অবতরণ করেছেন রাশিয়ান প্যারাট্রুপাররা। সেখানে একটি সামরিক হাসপাতালে হামলা করেছেন তারা।

মঙ্গলবার থেকে শহরটির ওপর রুশ গোলাবর্ষণ আরও তীব্র হয়ে ওঠার পর এ আক্রমণের খবর এলো বলে জানিয়েছে বিবিসি।

ইউক্রেন সরকারের উপদেষ্টা অ্যান্টন জেরেশেঙ্কো টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, প্যারাট্রুপারদের হামলায় একটি ভবনে আগুন জ্বলছে।

ভবনটি কারাজিন ন্যাশনাল ইউনিভার্সিটির কাছাকাছি অবস্থিত।

ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্যানুযায়ী, বুধবার ভোরে (স্থানীয় সময়) খারকিভ ও আশপাশের এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খারকিভে রাশিয়ার বোমাবর্ষণকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন।

এর আগে মঙ্গলবার সকালে খারকিভের কেন্দ্রস্থলে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৩৫ জন আহত হন। এ হামলা শহরের কেন্দ্রস্থলে ফ্রিডম স্কয়ারের সরকারি ভবনগুলো লক্ষ্য করে চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

পরে খারকিভের একটি আবাসিক এলাকায় আরেকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়।
জাতিসংঘ জানিয়েছে রুশ হামলায় এ পর্যন্ত ১৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ শিশু রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102