ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খারকিভে রুশ হামলায় নিহত ৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৪৫ বার পঠিত

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি ফ্ল্যাটে রুশ বাহিনীর হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৬ জন।

বুধবার রাতে রাশিয়া এ হামলা চালায় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আলজাজিরার।

জেলেনস্কি বলেন, রুশ বাহিনীর হামলায় ফ্ল্যাটের একটি ব্লক সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

তিনি বলেন, আমরা ক্ষমা করব না, আমরা প্রতিশোধ নেব।

খারকিভের মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে বলেন, অভিযানের ফলে উত্তর-পূর্ব শহরের বিল্ডিংয়ে আগুন লেগে যায়।

জেলেনস্কির মিডিয়া দল হামলার পরের ফুটেজ শেয়ার করেছে, জ্বলন্ত ভবনের বাইরে জড়ো হওয়া জরুরি পরিষেবাগুলোকে দেখা যায়। ভিডিওতে ভয়েস দৃশ্যটি বর্ণনা করেছে। সেখানে বলা হয়েছে— সেখানে অবস্থানরত অনেক লোকের এখনো সন্ধান পাওয়া যায়নি।

যুদ্ধের প্রথম দিকে খারকিভ রাশিয়ার লক্ষ্যবস্তু ছিল, কিন্তু রুশ সেনারা শহরটি এখনো দখল করতে সক্ষম হয়নি। যদিও মস্কো এখন তার সামরিক ফোকাস ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণে স্থানান্তরিত করেছে, খারকিভ শহরে রুশ বাহিনী আকাশ থেকে আক্রমণ চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ শুরু করে। তাদের দাবি- ইউক্রেনে রুশভাষী সম্প্রদায়গুলোকে রক্ষা করতে হবে। এ ঘটনায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। প্রায় ৬০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102