ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খারাপ খেললে বড় ছেলে কান্না শুরু করে: মাহমুদুল্লাহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৪১ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হেরে গেছে বাংলাদেশ। এতে প্রতিযোগিতার মূলপর্বে ওঠার সমীকরণটাই কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য।

মূলপর্বে খেলতে হলে পরবর্তী দুই ম্যাচ অর্থাৎ ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় ওমানকে মোকাবেলা করবে বাংলাদেশ।

ওমানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে নামার আগে টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের একটি ভিডিও প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভিডিওতে মাহমুদুল্লাহ জানিয়েছেন, খারাপ খেললে কান্না শুরু করেন তার বড় ছেলে রাইয়েদ।

সাক্ষাৎকারে মাহমুদুল্লাহ বলেন, ‘আমি যখন খারাপ করি, আমার বড় ছেলে খুব হতাশ হয়ে যায়। কিছু কিছু সময় কান্না করে। আমার খারাপ লাগে। সেখান থেকে আমি মোটিভেশন পাই। আমার ভালো কিছু করতে হবে তাকে উৎসাহ দিতে। আর চেষ্টা করি ভালো খেলার।’

দলে তার নেতৃত্ব নিয়ে তিনি আরও বলেন, ‘আমার মনে হয় একজন নেতা হিসেবে আপনার সবসময় ছোট ছোট বিষয়গুলো জানতে হবে। সতীর্থদের কাছে সেটার প্রশংসা করতে হবে। যেন তারা আপনাকে বিশ্বাস করে। আপনি সেটা অনুভব করতে পারবেন দলের মধ্যে।’

আজকের কঠিন সমীকরণের ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তন আসতে পারে। ওপেনার সৌম্য সরকারের পরিবর্তে একাদশে জায়গা পেতে পারে মোহাম্মদ নাঈম। অন্যদিকে, বোলার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে ফিরতে পারেন নাসুম আহমেদও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102