ads
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খালেদার মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সহসভাপতি অ্যাডভোকেট আবদুল জব্বার ভুঁইয়ার সভাপতিত্বে এবং ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আবেদ রাজা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাগিফ রউফ চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, অ্যাডভোকেট কাজী তৌহিদুল ইসলাম ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া একই দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের ব্যানারে বিএনপিপন্থী আইনজীবীদের পৃথক একটি গ্রুপ পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে। এই গ্রুপ গোলাম মোস্তফাকে ভারপ্রাপ্ত সভাপতি ও অ্যাডভোকেট এ কে এম রফিকুল হক তালুকদার রাজাকে সাধারণ সম্পাদক করে পৃথক কমিটি গঠন করে কয়েক দিন আগে। এ কারণে অ্যাডভোকেট এ কে এম রফিকুল হক তালুকদার রাজা ও অ্যাডভোকেট মির্জা আল মাহমুদকে ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। পরবর্তী সময়ে হাইকোর্ট এই সাজার পরিমাণ বাড়িয়ে ১০ বছর করেছেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল এখন আপিল বিভাগে বিচারাধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102