ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খালেদা জিয়ার ক্ষেত্রে এত হাইকোর্ট দেখানো হচ্ছে কেন: অলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৫৩ বার পঠিত

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) ২০০৮ সালে জেল থেকে বের হয়ে সরকারের নির্বাহী আদেশে কানের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে জাসদের এক নেতাকে জেল থেকে সরাসরি নির্বাহী আদেশে জার্মানিতে পাঠানো হয়।

অলি আহমদ বলেন, খালেদা জিয়ার ক্ষেত্রে এত হাইকোর্ট দেখানো হচ্ছে কেন? তাকেও নির্বাহী আদেশে পাঠানো সম্ভব। প্রয়োজন সরকারের সদিচ্ছা।

সোমবার রাজধানীর পূর্ব পান্থপথের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

অলি আহমদ বলেন, আশা করি সরকার নতুনভাবে তিক্ততা সৃষ্টি না করে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দেবে। অক্টোবরের পর সরকার হয়তো এ সুযোগ হারাতে পারে। দেশের অবস্থা মোটেই ভালো নয়।

তিনি আরও বলেন, আমরা ১৮ কোটি মানুষ বর্তমানে খুবই কঠিন সময় পার করছি। বর্তমান সরকারের অপশাসন, দুর্নীতি এবং বিচারহীনতার কারণে সমস্যাগুলো অধিকতর জটিল আকার ধারণ করছে। বিশেষ করে সরকারের একগুঁয়েমি মনোভাব অনেক মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।

এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- দলটির কেন্দ্রিয় নেতা নূরুল আলম তালুকদার, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, বিল্লাল হোসেন মিয়াজি, অ্যাডভোকেট আবুল হাশেম, অ্যাডভোকেট নিলু, মেহেদী হাসান মাহবুব, আলী আজগর বাবু, ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর পূর্বের মো. সোলায়মান, পশ্চিমের সাহাদাত হোসেন মানিক, উত্তরের অবাক হোসেন রনি, দক্ষিণের আবুল কালাম আজাদ প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102