ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খালেদা জিয়ার মুক্তি দাবি বিএনপিপন্থি আইনজীবীদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৫৬ বার পঠিত

বিএনপি চেয়ারম্যারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠনোর দাবিতে অবস্থান কর্মসূচি ও সমাবেশ হয়েছে। বিএনপিপন্থি আইনজীবীদের উদ্যোগে বুধবার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজশাহীতে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পারভেজ তৌফিক জাহেদী।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউএলএফের রাজশাহী শাখার আহ্বায়ক আবুল কাশেম। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম, অ্যাডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট রইসুল ইসলাম, অ্যাডভোকেট মাহমুদুর রহমান রুমন, অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী রুমি প্রমুখ।
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে অবস্থান কর্মসূচী পালিত হয়। বক্তব্য দেন অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট বজলুর রশিদ, অ্যাডভোকেট মাহবুবা আক্তার জাহান চুমকি, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট তারিকুর রহমান প্রমুখ।

বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলী আহম্মেদের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি ও সমাবেশ হয়েছে। বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক আজাদ হোসাইনের সঞ্চলনায় বক্তৃতা দেন বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি নাজিম উদ্দিন পান্না, শহীদ হোসেন, এনায়েত হোসেন বাচ্চু, আলী হায়দার বাবুল, হাফিজ আহমেদ বাবলু প্রমুখ।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি হয়েছে। বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা জাসদের সভাপতি খলিলুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102