ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘খালেদা জিয়ার সিটিস্ক্যান রিপোর্ট ভালো’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৯ বার পঠিত

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট ভালো বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও মেডিক্যাল বোর্ডের চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করা হয়। তাৎক্ষণিক রিপোর্ট পেয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডা. জাহিদ।

তিনি বলেন, আমাদের ডাক্তারদের আগ্রহ ছিলো ম্যাডামের ফুসফুসের কি অবস্থা তা দেখার জন্য। তাই আজকে হাসপাতালে তার সিটি স্ক্যান করা হয়েছে। আমরা এর ক্লিনিক্যাল (প্রোভিশনাল রিপোর্ট) প্রাথমিক রিপোর্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে ফাইন্ডিং পাওয়া গেছে তা ভালো। এর প্রেক্ষিতে যা চিকিৎসা দেয়া দরকার তা লন্ডনে অবস্থানরত তার বড় ছেলের স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ অন্যান্য ডাক্তাররা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আমাদেরকে তার শারীরিক অবস্থা অত্যন্ত কেয়ারফুলি পর্যবেক্ষণ করতে হবে। আগামী ১৪ দিন তাকে সার্বিকভাবে তত্ত্বাবধানে রাখতে হবে।

যে কোনও পরিস্থিতিতে যে কোনও ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও রয়েছে। তিনি বলেন, দোয়া চেয়েছেন খালেদা জিয়া। করোনার যে উপসর্গগুলো অন্যান্য রোগীর ক্ষেত্রে থাকে সেইগুলো ম্যাডামের ছিলো না। আগামীকাল তার সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে। এখনও তাকে শঙ্কা মুক্ত বলার সময় আসেনি। বারো থেকে চৌদ্দ দিন পর সেটা বলা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102