ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খালেদা জিয়াকে আরও দু-একদিন দিন হাসপাতালে থাকতে হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২৩ বার পঠিত

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে থাকতে হতে পারে আরও ১/২ দিন। এ কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। এ কদিন খালেদা জিয়ার স্বাস্থ্যের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হবে।

খালেদা জিয়ার চিকিৎসক ডা. এফএম সিদ্দিকী জানিয়েছেন, গত এক বছর খালেদা জিয়ার যেসব শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা যায়নি, সেগুলো এক-দুইদিনে করা হবে। এই রিপোর্টগুলো পর্যালোচনা করার পর আবার তাকে বাসায় নেওয়া হবে।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার কিছু পরে হাসপাতালের উদ্দেশ্যে গুলশানের বাসভবন থেকে রওয়ানা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উদ্দেশ্য চিকিৎসকদের পরামর্শে করোনা আক্রান্ত পরবর্তী সিটি স্ক্যানসহ বেশ কিছু স্বাস্থ্যগত পরীক্ষা নীরিক্ষা।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হওয়ার পর গুলশানের বাসায় ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীরে নেতৃত্বে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102