ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খালেদা জিয়াকে নিয়ে সরকারের চালাচালি করা উচিত হচ্ছে না: ডা. জাফরুল্লাহ চৌধুরী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মানবতার কারণে হলেও বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করাতে বিদেশে যেতে দেয়া উচিত। তাকে নিয়ে সরকারের এমন চালাচালি করা মোটেও উচিত হচ্ছে না।

রোববার (৯ মে) দুপুরে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করে অসহায় দুস্থদের মাঝে ঈদুল ফিতরের শতাধিক উপহার সামগ্রী বিতরণ-কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, উনার দেশে চিকিৎসা হচ্ছে না। লাঞ্চে পানি আশাটা খুবই খারাপ লক্ষণ। যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। এটি দেশের জন্য আর জাতির জন্য একটি বিপদজনক সমস্যার দিকে নিয়ে যাচ্ছে। যখন আইন মন্ত্রনালয়ে চিঠি পাঠিয়েছে তখনইতো করে দিতে পারতো সরকার। এটাতো আধা ঘণ্টার কাজ।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম মেম্বার নঈম জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102