ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রয়োজন নেই : হানিফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৯ বার পঠিত

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে এ মুহূর্তে বিদেশে নেয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

তিনি বলেন, করোনাকালে অনেক দেশের যোগাযোগ ব্যবস্থা সীমিত হয়ে গেছে। এরমধ্যে কোন দেশের কোন ডাক্তারের কাছে তাকে নেয়া হবে এবং তারা তাকে চিকিৎসাসেবা দিবেন কিনা এসব বিষয় ভাবার আছে। এছাড়া সবচেয়ে গুরুতপূর্র্ণ বিষয় হলো তার চিকিৎসকদের মতামত খালেদা জিয়ার চিকিৎসা দেশেই সম্ভব। তাই তাকে বিদেশে নেয়ার প্রয়োজন নেই।

শনিবার (৮ মে) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় মারা যাওয়া চিকিৎসক ডা. রুমি স্মৃতি কক্ষের উদ্বোধনকালে হানিফ এ কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এবং চিকিৎসার চেয়ে বিএনপি নেতাকর্মীরা চিকিৎসার নামে রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত। আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার সু-চিকিৎসার পরিবর্তে নানাভাবে সরকারকে প্রেসার ক্রিয়েট করার অপ্রাঙ্গিক এবং অপ্রয়োজনীয় দাবি উত্থাপন করে। যেটা খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে সম্পৃক্তই নয়।

এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হাজি রবিউল ইসলামসহ কুষ্টিয়া মেডিকেল কলেজের সব চিকিৎসক ও আওয়ামী লীগের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102