ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ থেকে ডাক্তার আনার পরামর্শ কাদেরের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৩৭ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সরকার কোনো বাধা দিচ্ছে না— দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি খালেদা চিকিৎসা করাতে বিদেশ থেকে ডাক্তার আনার পরামর্শ দিয়েছেন বিএনপিকে।

শনিবার (১১ জুন) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য না পাঠানো হলে তার দায় সরকারকে নিতে হবে— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জবাবে কাদের বলেন, সরকার কী জন্য দায়িত্ব নেবে? তিনি খালেদা জিয়া কী মির্জা ফখরুল সাহেবের আন্দোলনে এখন মুক্ত আছেন? এটা শেখ হাসিনার উদারতা, মানবিকতা। তিনি এখন মুক্ত আছেন, বাসায় থাকার অধিকার পেয়েছেন চিকিৎসার ব্যাপারে কোনো বাধা নেই। তাদের এত যদি ইচ্ছা হয় দেশের বাইরে থেকে চিকিৎসক আনুক, অসুবিধা নেই। টানাটানি করছেন কেন? এ বিষয়ে আর বলতে চাই না।

বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে প্রশ্ন করতে সাংবাদিকদের অনুরোধ করেন ওবায়দুল কাদের। ‘এই ব্যাপারে আমি বলতে চাই না। এটা স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় দেখ-ভাল করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102