ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খালেদা জিয়ার জন্য চেয়ার ফাঁকা রেখে চলছে সমাবেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৫০ বার পঠিত

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ চলছে। কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন।

সমাবেশে না থেকেও আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তাদের জন্য মঞ্চে চেয়ার ফাঁকা রাখা হয়েছে। প্রতিটি বিভাগীয় সমাবেশে এই দুই শীর্ষ নেতার জন্য আসন ফাঁকা রাখে বিএনপি।

সশরীরে বিএনপির এই দুই শীর্ষ নেতা উপস্থিত না থাকতে পারলেও তাদের ছবি চেয়ারে বসিয়ে প্রতীকী অতিথি বানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি গ্রেফতার থাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশরারফ হোসেন। আর এতে সভাপতিত্ব করছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।

সমাবেশে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102