ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে আবারও রক্তক্ষরণ হচ্ছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩৮ বার পঠিত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে আবারও রক্তক্ষরণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে এই রক্তক্ষরণ শুরু হয় বলে বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন প্রভাবশালী নেতা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার মেডিক্যাল স্টাফ সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত ১৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করানো হয়। সেদিন রাতেই সিসিইউ’তে নিতে হয় তাকে। এর আগে, ১২ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে ২৭ দিন চিকিৎসা শেষে ৭ নভেম্বর সন্ধ্যায় বাসায় ফেরেন তিনি। যদিও মাত্র এক সপ্তাহের ব্যবধানেই আবারও এভার কেয়ারে যেতে হয় তাকে। ক্রমে তার শরীর খারাপ হতে থাকলে ১৮ নভেম্বর চরম পর্যায়ে পৌঁছায়।

যে কারণে সেদিনই বিএনপির পক্ষ থেকে জরুরিভাবে তাকে পরিবারের আবেদন অনুযায়ী বিদেশে পাঠানোর দাবি করা হয় এবং ২১ নভেম্বর কর্মসূচি দেয় বিএনপি। ১৮ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, চিকিৎসকদের আশঙ্কা—সময়োপযোগী সঠিক ও উন্নত চিকিৎসা না পেলে তিনি এমন এক জায়গায় উপনীত হবেন, যখন কোনও চিকিৎসা আর কাজে আসবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102