ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খালেদা জিয়ার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৬৮ বার পঠিত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদারের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ জানুয়ারি সোমবার। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রতিদিনের মতো আজও নামাজ ও দোয়া-দুরুদ পড়ে মৃত মায়ের জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেছেন।

বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রয়াত তৈয়বা মজুমদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

দিনাজপুর জেলার জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০০৮ সালের ১৮ জানুয়ারি খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদার ইন্তেকাল করেন। এ সময় খালেদা জিয়াসহ তাঁর দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কারাগারে বন্দি ছিলেন। প্যারোলে মুক্তি পেয়ে লাশ দেখেন খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। পরে ২০১৫ সালের ২৪ জানুয়ারি মারা যান আরাফাত রহমান কোকো। তাঁর স্ত্রী-সন্তান বর্তমানে লন্ডনে আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন।

১৯২১ সালে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে জন্মগ্রহণ করেন তৈয়বা মজুমদার। মরহুমা তৈয়বা মজুমদারের তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। দ্বিতীয় মেয়ে চারদলীয় জোট সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী খুরশিদ জাহান হক ২০০৭ সালে ইন্তেকাল করেন। বড় মেয়ে সেলিমা ইসলাম ঢাকায় বসবাস করছেন। দুই ছেলের মধ্যে বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সাইদ এস্কান্দার ছিলেন সংসদ সদস্য ও ছোট ছেলে শামীম এস্কান্দার একজন ব্যবসায়ী। ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর সাঈদ এস্কান্দারও ইন্তেকাল করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102