ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৪০ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার রক্তের বায়োকেমিক্যাল স্যাম্পলের রিপোর্ট হাতে পৌঁছেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে ডা. আল মামুন জানান, এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে রাতে জরুরি মেডিকেল বোর্ড আহ্বান করা হয়েছে।

তিনি বলেন, রক্তের বায়োকেমিক্যাল স্যাম্পলের রিপোর্টে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি।

এর আগে, গত মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে সাংবাদিকদের ডা. মামুন জানিয়েছিলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

সে সময় তিনি আরো জানান, বেগম জিয়ার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তবে করোনার কারণে শরীরে কোনো ক্ষতিসাধন হচ্ছে কিনা সে জন্য রক্তের বায়োকেমিক্যাল টেস্ট বা স্যাম্পল নেওয়া হয়েছে।

তিনি বলেন, লন্ডনে থেকেই পুত্রবধূ ডা. জোবায়দা রহমান দেশে-বিদেশে বিভিন্ন চিকিৎসকদের সঙ্গে আলাপ-আলোচনা করে বেগম জিয়ার সুচিকিৎসার তদারকি করছেন। এছাড়া তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সমন্বয়ও করছেন ডা. জোবায়দা রহমান।

এর আগে, গত রোববার (১১ এপ্রিল) খালেদা জিয়ার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই দিন বিকেলে বিএনপি চেয়ারপারসনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়।

খালেদা জিয়া ছাড়াও তার বাসায় আরো ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102