ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খালেদা জিয়ার হাতে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪০ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে ‘ডেমোক্রেসি হিরো অ্যাওয়ার্ড’ তুলে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে তিনি খালেদা জিয়ার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উয়িং কর্মকর্তা শায়রুল কবীর খান বলেন, মির্জা ফখরুল সন্ধ্যায় ফিরোজা থেকে বের হয়ে আসেন।

এর আগে দুপুরে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে অ্যাওয়ার্ডের বিষয়টি মির্জা ফখরুল বলেন, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) কর্তৃক দলীয় চেয়ারপারসনকে ২০১৮ সালে ‘মাদার অব ডেমোক্রেসি’ এবং ২০১৯ সালে ‘ডেমোক্রেসি হিরো’ অ্যাওয়ার্ডে ভূষিত করে।

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাতে চাই, দেশনেত্রী খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি তার অসামান্য অবদান এবং তিনি যে এখনও গণতন্ত্রকে রক্ষা করার জন্য কারাবরণ করছেন, অসুস্থাবস্থায় গৃহবন্দি অবস্থায় আছেন, এসব কারণে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গাইনাইজেশন (সিএইচআরআইও) দেশনেত্রীকে মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান করেছে। কানাডিয়ান হাইকমিশনও এটাকে অ্যান্ড্রোস করেছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102