ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খালেদা জিয়া বিপদমুক্ত নন, হাসপাতালে থাকতে হবে আরও কিছুদিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। অবস্থার উন্নতি হওয়ায় তাকে ইতোমধ্যে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়া এখনও শঙ্কামুক্ত নন। কোভিড পরবর্তী বেশ কিছু জটিলতায় ভুগছেন তিনি। আরও কিছু সময় তাকে হাসপাতালে থাকতে হবে।

খালেদা জিয়ার চিকিৎসকরা বলছেন, ‌তার পোস্ট কোভিড যে জটিলতা ছিল, সেগুলোর কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু তার অন্যান্য রোগগুলো আগের মতোই আছে। ফলে আরও কিছুদিন তাকে হাসপাতালেই থাকতে হবে। আগামী কয়েক দিন তাকে পর্যবেক্ষণের পর ‘বিপদমুক্ত’ মনে হলেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন এ বিষয়ে বলেন, গত এক সপ্তাহে ম্যাডামের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এখন তিনি কেবিনেই আছেন। সেখানে তার চিকিৎসা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, খালেদা জিয়ার পোস্ট কোভিড জটিলতার কিছুটার উন্নতি হয়েছে। এটাকে বড় ধরনের উন্নতি বলার সুযোগ নেই। তাই তাকে এখনি বিপদমুক্ত যাচ্ছে না। ফলে, আমরা তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণ করে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেব।

খালেদা জিয়া এখনও তরল জাতীয় খাবার খাচ্ছেন জানিয়ে ওই চিকিৎসক আরও বলেন, তিনি এমনিতে কম খাবার খান। হাসপাতালে ভর্তি হওয়ার পর বাইরে থেকে অর্থাৎ তার আত্মীয়-স্বজনরাই চিকিৎসকদের পরামর্শ অনুয়াযী খাবার নিয়ে আসেন। খালেদা জিয়া সেগুলো খান।

হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে খালেদা জিয়ার পরিবারের সদস্যদের বাইরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার একান্ত সচিব আব্দুস সাত্তার ছাড়া অন্য কেউ তাকে দেখতে হাসপাতালে যান না।

১৪ এপ্রিল করোনা শনাক্ত হন খালেদা জিয়া। ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। করোনার কারণে তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ৩ মে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরবর্তীতে গত ৩ মে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102