ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খালের সীমানায় স্থাপনা থাকলে উচ্ছেদ হবেই: আতিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

ঢাকা উত্তর সিটির খালগুলো দখলমুক্ত করার পাশাপাশি সেগুলো ‌সংরক্ষণ করে সীমানা পিলার বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের সুতিভোলা ও কড্ডা খাল পরিদর্শন শেষে মেয়র আতিকুল ইসলাম এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, খালের সীমানায় যত বড় শক্তিশালী ব্যক্তির স্থাপনাই থাকুক না কেন, তা উচ্ছেদ করা হবে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, নদীতে যেমন সীমানা পিলার আছে তেমনি খালেরও পিলারের বিষয়টি নিয়ে ঢাকার ডিসির সঙ্গে কথা হয়েছে। খালের দুই ধারে সীমানা নির্ধারণ করে দিতে হবে। আর এই সীমানার মধ্যে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। এ সংবাদ কিন্তু আমরা সবাইকে দিয়ে যাচ্ছি।

দখলমুক্ত খালের পাড়ে সৌন্দর্য বৃদ্ধির মাধ্যমে নগরবাসীর বিনোদনের জায়গা সম্প্রসারণসহ নানা পরিকল্পনার কথা জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102