ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খাল উদ্ধারে প্রভাবশালীকে ছাড় দেওয়া হবে না: মেয়র আতিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

রাজধানীর ইব্রাহিমপুরে খালের ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তবে বাধা উপেক্ষা করেই খালের দুই পাশে গড়ে উঠা বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

শহরের জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ঢাকা ওয়াসার কাছ থেকে দুই সিটি করপোরেশনকে হস্তান্তর করার পর বেশ জোরেশোরেই খাল উদ্ধারের কার্যক্রম শুরু হয়। সোমবার (৪ জানুয়ারি) রাজধানীর মিরপুরের ইব্রাহিম খালে পরিচ্ছন্নতা ও উচ্ছেদের কাজ শুরু করে উত্তর সিটি করপোরেশন।

প্রায় ৬০ ফিট খালের সিংহভাগ দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান ও ঘরবাড়ি ভেঙে ফেলা হয়। এ সময় মেয়রের উপস্থিতিতেই অবৈধ দখল করে থাকা ব্যবসায়ীরা বিক্ষোভ করে। বাধা দেওয়ার চেষ্টা করা হয় উচ্ছেদ কার্যক্রমে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক বলছেন, ইব্রাহিমপুর খালকে পুরোপুরি দখলমুক্ত করা হলে রাজধানীর বর্ষাকালে জলাবদ্ধতার নিরসন হবে।

দখলদার যতই প্রভাবশালী হোক কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, খালকে পুরোপুরি দখলমুক্ত করতে কোনো ধরনের প্রভাবশালীকে ছাড় দেওয়া হবে না। এই উচ্ছেদ অভিযান চালু করেছি, এটা অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102