ads
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুনের হুমকি পেয়ে আর মাঠে নামবেন না রেফারি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৫ বার পঠিত

দিনশেষে ফুটবল স্রেফ একটা খেলা। কিন্তু কিছু পাগল দর্শকদের জন্য এই খেলা নিয়েই কত বড় দুর্ঘটনা ঘটে যায়। মারামারি-হানাহানি সবই হয়। এবার খুনের হুমকি পেয়েছেন ইংলিশ রেফারি মাইক ডিন। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লাল কার্ডের সিদ্ধান্তকে কেন্দ্র করে ডিন ও তার পরিবার মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে হুমকি পাওয়ার কারণে এ সপ্তাহান্তে কোনো লিগ ম্যাচ পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছেন মাইক ডিন। ডিনের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দিয়ে পাশে দাঁড়িয়েছেন ইংলিশ ফুটবলের রেফারিং সংস্থা পিজিএমওএলের প্রধান মাইক রাইলি। তিনি বলেছেন, ‘হুমকি এবং এ ধরনের বাজে মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাজে বার্তা পাওয়ার বিষয়ে মাইকের পুলিশকে রিপোর্ট করার সিদ্ধান্তকে আমরা পুরোপুরি সমর্থন করি।’

উল্লেখ্য, গত মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সাউথ্যাম্পটনের ৯-০ গোলে হারা ম্যাচে দলটির ডিফেন্ডার ইয়ান বেদনারেককে ও শনিবার ফুলহ্যামের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের গোলশূন্য ড্র ম্যাচে সফরকারীদের মিডফিল্ডার তমাস সুচেককে লাল কার্ড দেখান ডিন। এর ফলে তিনি সমর্থকদের চক্ষুশূল হন। আপিলে দুটি সিদ্ধান্তই অবশ্য বদলে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102