ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুব বেশি রক্তক্ষরণ হয়েছিল, কী ঘটছে তা বোঝার জন্য হৈচৈ হচ্ছিল: মালাইকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৪৩ বার পঠিত

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ভয়ংকর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। বেশ আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও খুব একটা ভালো নেই অভিনেত্রী।

সম্প্রতি মালাইকা স্বীকার করেছেন তিনি শারীরিকভাবে সুস্থ হলেও, মানসিকভাবে ‘এটি পুরোপুরি ঠিক হননি।’ ঘটনার জেরে কীভাবে মানসিকভাবে আঘাত পেয়েছেন তিনি, সেই নিয়ে মুখ খুলেছেন।

মিড ডে-র সাক্ষাৎকারে মালাইকা বলেন, এটি এমন একটা জিনিস, যেটা আমি মনে করতেও চাই না। কিংবা এটা এমন কিছু নয় যা আমি ভুলতে পারি। শারীরিকভাবে আমি সুস্থ হয়েছি, কিন্তু মানসিকভাবে অনুভব করি সম্পূর্ণভাবে সুস্থ হইনি। যদি এমন কোনো সিনেমা দেখি যেখানে দুর্ঘটনা বা রক্ত দেখানো হচ্ছে, আমার চোখের ওপর ভেসে উঠতেই, ভয়ে শিউরে উঠি আমি। প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, এবং এক সময় অতিক্রম করতে সক্ষম হবো।

অভিনেত্রী আরও বলেন, আমি হতবাক ছিলাম। (সংঘর্ষে) আমার মাথা ব্যথা করছিল, এবং আমি শুধু জানতে চেয়েছিলাম আমি বেঁচে আছি কি না। খুব বেশি রক্তক্ষরণ হয়েছিল, কী ঘটছে তা বোঝার জন্য খুব বেশি হৈচৈ হচ্ছিল। আমি প্রচণ্ড একটা ঝাঁকুনি অনুভব করেছিলাম এবং হাসপাতালে পৌঁছানো পর্যন্ত বাকিটা ছিল অস্পষ্ট।

চলতি মাসের ২ তারিখ সড়ক দুর্ঘটনার শিকার হন মালাইকা। মুম্বাইয়ের খোপোলির কাছে হাইওয়ের ওপর তিনটি গাড়ির ধাক্কা লেগে এই ঘটনা ঘটে। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে সামান্য আঘাত পেয়েছিলেন মালাইকা এমনটাই জানা যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102