ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

খুলনার আলীম জুট মিল গেট এলাকায় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পরে দুই নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোল্লা খরির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মর্জিনা (৩৮) ও শিফালী (৪০)।

ওসি জানান, একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটলো এবং ওই দু’জন নারী রেল লাইনের ওপরে কী করছিলেন তা তিনি জানাতে পারেননি। এছাড়া তাদের বিস্তারিত পরিচয়ও পাওয়া যায়নি।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, নিহত দু’জনের মরদেহ উদ্ধার হয়েছে। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102