ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৪৯ বার পঠিত

খুলনায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন—পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা এলাকার আবুল শেখ এর ছেলে রুহুল আমিন (৩০) ও একই ইউনিয়নের মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০)।

এ ঘটনায় কয়রার আমাদীর হরিনগর গ্রামের আব্দুস সালাম গাজীর ছেলে হুসাইন (২২) আহত হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা-পাইকগাছা সড়কের গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় গো-খাদ্য বিচুলি বোঝাই একটি ইঞ্জিন ভ্যানকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরমধ্যে রুহুল আমিন ও ফিরোজ পাইকগাছা মাছকাটায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে হুসাইন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক পাইকগাছা অভিমুখে ফিরছিলেন। এতে সাইকেল দুটির চালক ও আরোহীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এর মধ্যে রুহুল আমিন ও ফিরোজকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাপসাতালে স্থানান্তর করা হয়। সেখানে সন্ধ্যায় দুজনই মারা যান।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, আশঙ্কাজনক অবস্থায় রুহুল আমিন ও ফিরোজ মোল্লাকে খুলনায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102