ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীবরদীতে বিশিষ্ট সমাজসেবক আকবর আলীর ইন্তেকাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪১ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের মধ্যপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক মো. আকবর আলী মুন্সী (মিয়াজি) ১২ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি খোয়ারপাড় শাপলাচত্ত্বর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. হাবিবুল্লাহ পিতা। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ১৩ আগস্ট শুক্রবার সকাল ১০টায় তার নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে তার মৃত্যুতে খোয়ারপাড় শাপলাচত্ত্বর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব নুর মামুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. এমদাদুল হক মাস্টারসহ অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।

খোয়ারপাড় শাপলাচত্ত্বর জামে মসজিদের সাংগঠনিক সম্পাদক-২ মো. জামিল হোসেন সরকার জানান, প্রথম জীবনে আকবর আলী মুন্সী (মিয়াজি) একটি মক্তবে আরবী পড়াতেন। তিনি অগণিত ছেলে-মেয়েকে তিনি আরবী শিক্ষা দিয়েছেন। সেই সুবাদে গড়জরিপা ও আশেপাশের এলাকার মানুষজন তাকে মিয়াজি বলে সম্বোধন করতেন। আজীবন তিনি এলাকার সামাজিক বিভিন্ন কর্মকান্ডে নিয়োজিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102