ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনার তিন হাসপাতালে করোনায় আরও ৮ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

খুলনার তিন হাসপাতালে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৬ জন এবং শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ও বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি।গতকাল শুক্রবার খুলনার পাঁচটি হাসপাতালে ৭ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার রূপসার শুকুরুন্নেছা (৭২), বাগেরহাটের মোল্লাহাটের ঝর্ণা (৪৫), ফকিরহাটের লকপুরের সাবিনা খাতুন (৩৬), রামপালের এনামুল হাসান (৪৭), যশোরের কেশবপুরের রেখা রানী ঘোষ (৬৫) এবং পিরোজপুরের মঠবাড়িয়ার মোর্শেদা বেগম (৬০)। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৭ জন। এরমধ্যে রেড জোনে ৪১ জন, ইয়ালো জোনে ৪৫ জন ও আইসিইউতে ২০ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৬ জন ও আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।

শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি হলেন, খুলনা মহানগরীর ১৩৭, বসুপাড়া মেইন রোডের আফরোজা বেগম (৬০)। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৩ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন ও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৪ জন। এরমধ্যে ১৮ জন পুরুষ ও ১৬ জন নারী। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- খুলনা মহানগরীর দৌলতপুলের খান এ সবুর রোডের জালাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর (৬৬)। বর্তমানে এই হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ৭৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। এই হাসপাতালের ৮৭ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ৬৬ জন ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102