ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় শুরু হয়েছে। এ দুর্ঘটনায় প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকে রেল যোগাযোগ।

দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেললাইনের ওপর থেকে সরানোর পর শনিবার রাত আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান উদ্ধারকারী রেলের পরিচালক অশীত কুমার বিশ্বাস। রাত আড়াইটার দিকে রেল লাইন থেকে ট্রাকটি সরিয়ে দেয়া হয় ট্রাকটি।

পুলিশের চাচঁড়া ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রোকিবুজ্জামান জানান, শনিবার রাত ৮টার দিকে মুড়লি রেলক্রসিংয়ে কয়লাবোঝাই একটি ট্রাক রেল লাইনে উঠে পড়ে। এ সময় একটি ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক নিহত ও হেলপার আহত হন। এ ছাড়া দুর্ঘটনার পর ট্রাকটি রেললাইনের ওপর পড়ে থাকায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেয়ার পর রাত আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

যশোরের রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, দুর্ঘটনার পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে খুলনা থেকে রিলিফ ট্রেন এনে রেললাইনের ওপর থেকে ট্রাক সরানোর কাজ শুরু হয়। রাত আড়াইটার দিকে ট্রাকটি সরানোর কাজ শেষ হলে পুনরায় রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102