খুলনা নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সড়ক ও জনপথ বিভাগ।
সিটি করপোরেশনের সহযোগিতায় সকাল থেকে নগরীর শেরে বাংলা রোডে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
রবিবার বিকেল ৪টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে। এবারের অভিযানে মোট ২২৮টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে যা পর্যায়ক্রমে ভাঙা হবে বলে জানান কর্মকর্তারা।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে। ১০০ কোটি টাকা ব্যয়ে খুলনা নগরীর বঙ্গবন্ধু চত্বর থেকে গল্লামারী হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করতে কাজ করছে সড়ক বিভাগ।
গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের ১৪ হাজার যানবাহন চলাচল করে। যানজট কমাতে চার লেনে উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়।