ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় করোনায় ২৪ ঘণ্টায় আরো ১৭ মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৬ বার পঠিত

খুলনায় করোনায় মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৯টা থেকে রবিবার (২৭ জুন) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

এ সময়ে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে ১২ জন, খুলনা জেনারেল (সদর) হাসপাতালের করোনা ইউনিটে দুই জন এবং বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনায় আক্রান্ত হয়েছে চিকিৎসাধীন ছিলেন।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান,গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে রেড জোনে ৯ জন ও ইয়ালো জোনে তিনজনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৪২ জন, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। আর আইসিইউতে রয়েছেন ১৯ জন। খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৬০ জন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা ২৫০ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, সদর হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- বাগেরহাটের কাশিমপুরের আতিয়ার রহমান মল্লিক (৬৫) ও সাতক্ষীরার কালীগঞ্জের অলি উল্লাহ্ (৬৭)। গত ২৪ ঘন্টায় এ হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ১২ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। ভর্তি ছিলেন ৬৮ জন, এর মধ্যে ৩৩ জন পুরুষ ও ৩৫ জন নারী।

গাজী মেডিক্যালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার ১ নম্বর নেভিগেট এলাকার শামসুল আলম (৬৩), সাতক্ষীরার পালাশপুরের আব্দুস সামাদ (৭৫), নড়াইলের নড়াগাতীর মৌলি এলাকার ঝর্ণা বেগম (৪৬)। ৮৮জন চিকিৎসাধীন রয়েছেন, তার মধ্যে ৬ জন আইসিইউ এবং ৫জন এইচডিইউতে। এছাড়া সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন আবার নতুন করে ভর্তি হয়েছেন ১৯জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102