ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ নারীসহ ৯ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৭ বার পঠিত

খুলনার দুটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ নারীসহ ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে সাতজন ও গাজী মেডিকেলে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন নারী ও দুজন পুরুষের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৫ জন নারী ও দুজন পুরুষের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন নগরীর আড়ংঘাটা এলাকার বেবী রহমান (৫৭), বটিয়াঘাটার সায়িরা বেগম (৭০), কয়রার সুনীল (৫০), একই উপজেলার বিনীতা (৫৪), দিঘলিয়ার শিউলি বেগম (৩৬), খালিশপুরের আব্দুল মালেক (৪০) ও নড়াইল সদরের নার্গিস কামাল (৫০)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৮ জন। যার মধ্যে রেড জোনে ৪৭ জন, ইয়ালো জোনে ৪০ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোন রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৬ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় কোনো রোগী ভর্তি হয়নি। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ২৭ জন। তার মধ্যে ১০ জন পুরুষ, আর ১৭ জন নারী। গত ২৪ ঘণ্টায় কোনো রোগী ভর্তি হয়নি। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৬৩ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে চিকিৎসায় রয়েছেন ১০ জন এবং এইচডিইউতে ২ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে দুই নারীর মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন নগরীর সোনাডাঙ্গা আবাসিক প্রথম ফেজের আমেনা খাতুন (৪১) ও নড়াইলের মহেশখোলা এলাকার এরিনা বেগম (৪৬)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন। আইসিইউতে রয়েছেন ৭ জন এবং এইচডিইউতে ৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102