ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় চার হাসপাতালে করোনায় ১১ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৭ বার পঠিত

খুলনায় করোনায় মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৯টা) খুলনার চারটি হাসপাতালে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২৪ জুলাই করোনায় ৮ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২৩ জুলাই খুলনার হাসপাতালে ৭ জন, ২২ জুলাই ১০ জন, ২১ জুলাই ৬ জন ও ২০ জুলাই ১৩ জন মারা যায়।

গত ২৪ ঘণ্টায় খুলনার ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন খুলনার বাবু খান রোডের আঃ বারেক (৭২), খালিশপুর এলাকার খাদিজা বেগম (৫০), ডুমুরিয়ার নাসিমা বেগম (৪৫), বটিয়াঘাটা বাইনতলার রোকসানা (৩৫), বাগেরহাট ফকিরহাটের মারুফা বেগম (৪৫), গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন খুলনার আমতলা মোড়ের নুরুন্নাহার (৪৪), জোড়াকল বাজার এলাকার রামকৃষ্ণ সাহা (৭৫), নড়াইল দুর্গাপুর অসীম ভট্ট (৪৭), জেনারেল হাসপাতালে মারা গেছে খুলনার টুটপাড়ার আব্দুস সাত্তার (৭২) এবং আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মারা গেছেন গল্লামারী এলাকার সুফিয়া বেগম (৫৮) ও খুলনা সদরের রায়হান চৌধুরী (৪০)।

জানা যায়, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমান রোগী ভর্তি রয়েছে ৩৩০ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন। খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গতকাল ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা মহানগরী ও জেলায় ৩৫৯ জনের নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া পিরোজপুরের একজন করোনা শনাক্ত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102