ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় ধর্মঘট: জ্বালানি তেল উত্তোলন-বিপণন বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৬ বার পঠিত

কমিশন বৃদ্ধি ও ভাড়া বাড়ানোর দাবিতে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছেন খুলনা অঞ্চলের জ্বালানি ব্যবসায়ীরা। রবিবার সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়। ট্যাংকলরি মালিক সমিতি ও পাম্প মালিক সমিতি এ ধর্মঘটের ডাক দেয়।

এদিন খুলনা বিভাগের কোনো ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন না করে ২৪ ঘণ্টার এ ধর্মঘট শুরু করা হয়। ট্যাংকলরি মালিক-শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি তেল ডিপোর তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখে কর্মসূচি পালন করছেন। এ কারণে খুলনাসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে।

জেলা ট্যাংকলরি অ্যাসোসিয়েশন সভাপতি সাজ্জাদুর কবীর কাবুল বলেন, ‘বর্তমানে প্রতি লিটার জ্বালানি তেলে ২ দশমিক ৭১ টাকা কমিশন দেওয়া হয়। অতীতে কমিশন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দপ্তরে (বিপিসি, জ্বালানি মন্ত্রণালয়) একাধিকবার আবেদন করেও কোনো ফলাফল আসেনি। এছাড়া জ্বালানি তেলের মূল্য বর্তমানে অনেক বৃদ্ধি পেলেও তাদের কমিশনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।’

তিনি জানান, ‘এ পরিস্থিতিতে প্রতি লিটার জ্বালানি তেলের বর্তমান মূল্যের ৭ দশমিক ৫ শতাংশ হারে কমিশন প্রদানের দাবিতে ধর্মঘট চলছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তীতে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।’

খুলনা ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন বলেন, ‘কমিশন বাড়ানোর বিষয়টি আমাদের অনেক আগের দাবি। তবে এখন বেশি জোরদার হয়েছে। কারণ জ্বালানি তেলের দাম বেড়েছে। এতে করে আমাদের খরচ আগের তুলনায় বেশি হচ্ছে। তবে দাবি না মানা হলে ধর্মঘট চলমান থাকবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102