ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় ধর্ষণ মামলায় কনস্টেবল গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

অবিবাহিত ও মুসলিম পরিচয় দিয়ে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল স্বদেশ বালার নামে খুলনার খানজাহান আলী থানায় মামলা করা হয়েছে। এই মামলায় তাকে শুক্রবার (১৭ জুন) গ্রেফতার করেছে খুলনার আড়ংঘাটা থানা পুলিশ। কনস্টেবল (কম্পিউটার অপারেটর) স্বদেশ বালা এক সন্তানের জনক।

আড়ংঘাটা থানার ওসি মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, ধর্ষণ মামলা হওয়ার পর থানার কনস্টেবল স্বদেশ বালাকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ জুন কনস্টেবল স্বদেশ বালা খানজাহান আলী থানা থেকে আড়ংঘাটা থানায় বদলি হয়।

খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এক তরুণীর সঙ্গে স্বদেশ বালা দীর্ঘদিন ধরে প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে তোলে। ভুক্তভোগী একপর্যায়ে কনস্টেবল স্বদেশ বালাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। কিন্তু সে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় তরুণী ১৭ জুন শুক্রবার খানজাহান আলী থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। তাৎক্ষণিক কনস্টেবল স্বদেশ বালাকে আড়ংঘাটা থানা পুলিশ গ্রেফতার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102