ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় বস্তিতে তিন ঘণ্টার ব্যবধানে দুই কন্যাশিশুর মৃত্যু নিয়ে চাঞ্চল্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৩০ বার পঠিত

খুলনার ২১ নম্বর ওয়ার্ডে গ্রীনল্যান্ড বস্তিতে একদিনে মাত্র তিনঘন্টার ব্যবধানে মারা গেছে দুই কন্যা শিশু। মঙ্গলবার (২২ ডিসেম্বর) জ্বর নিয়ে তাদের দুজনকেই খুলনা মেডিকেলে ভর্তি করেন স্বজনরা। এলাকায় শোকাবহ পরিবেশ। ঘটনাস্থল পরিদর্শন করেছে খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

হঠাৎ করে কাঁপুনি দিয়ে তীব্র জ্বর। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে খুলনার ২১ নম্বর ওয়ার্ডের গ্রীনল্যান্ড বস্তিতে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। দুই শিশুর নামই মারিয়া। স্বজন ও এলাকাবাসী জানান, ডি ব্লকের বাসিন্দা কাঠমিস্ত্রি বাদশার মেয়ে ছয়বছরের মারিয়া সোমবার রাতে জ্বর হয়। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে শিশু হাসপাতালের পর খুলনা মেডিকেলে নেয়া হয়। মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায় মারিয়া। এদিকে, একই বস্তির ফারুকের মেয়ে নয় বছরের মারিয়াকেও রাতে জ্বর নিয়েই খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। একই দিন রাতে তারও মৃত্যু হয়। দুই শিশুর মৃত্যুতে শুধু স্বজন নয় প্রতিবেশীরাও শোকাহত।
একই দিনে মাত্র তিনঘণ্টার ব্যবধানে দুই কন্যা শিশুর মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিয়েও আতংকিত এালাকাবাসী।

ঘটনা জানার পরই সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় বুধবার ডব্লিউএইচও’র প্রতিনিধি দল ২১ নম্বর ওয়ার্ডের ওই বস্তি পরিদর্শনের কথা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102