ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় বিএনপির সমাবেশ কাল; পরিবহন চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আগামীকাল খুলনায় বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশস্থলের অনুমতি নিয়ে কালক্ষেপণ ও গণগ্রেফতার অভিযান নিয়ে এর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। সেই সাথে সমাবেশ ঘিরে বিশৃঙ্খলার আশংকার কথা বলে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ১৮টি রুটে ২৪ ঘন্টা বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি নেতারা। এতে কিছুটা চাপে পড়েছে বিএনপি।

খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, সমাবেশের অনুমতি না দিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা হয়েছে, সমাবেশ যেন সফল না হয় এ লক্ষ্যে হঠাৎ পরিবহন চলাচল বন্ধ করা হয়েছে। তারপরও যে কোনো মূল্যে সমাবেশ বাস্তবায়ন করা হবে।

শুক্রবার দুপুরে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এদিকে খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা জানান, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এজন্য শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা শহরের কোনো পরিবহন ছেড়ে যাবে না এবং কোনো পরিবহন শহরে প্রবেশ করবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102