ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় বিএনপির সমাবেশ, বাগেরহাট থেকে খুলনাগামী পরিবহন বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

খুলনায় বিএনপির সমাবেশকে ঘিরে বাগেরহাট জেলা থেকে খুলনায় বাসসহ সব ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ (শনিবার) সন্ধ্যা ৬ টা পর্যন্ত খুলনা বাস মালিক সমিতি এ পরিবহণ ধর্মঘটের ডাক দেয়ায় চরম ভোগান্তীতে পড়েছেন এ রুটের যাত্রী সাধারণ।

যাত্রীরা বলছেন, বাস চলাচল বন্ধ থাকায় আমাদের গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। রোগী নিয়েও ভোগান্তিতে স্বজনেরা। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় মাহেন্দ্র, অটো ও টমটম চালকেরা বাগেরহাট জেলার মধ্যে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ যাত্রীদের। বাস চালকেরা বলছেন, খুলনায় বিএনপির সমাবেশ রয়েছে তাই খুলনার মালিক সমিতির নেতারা তাদেরকে বাস চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। শনিবার সকালে বাগেরহাট ও মোংলা বাস স্ট্যান্ডে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।

বাগেরহাট পরিবহন মালিক সমিতির সভাপতি তালুকদার আব্দুল বাকী জানান, বাগেরহাটে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলো কোন পরিবহণ ধর্মঘট ডাকেনি। খুলনা থেকে সব ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। সে কারণে খুলনায় পরিবহন নিয়ে যাওয়া যাচ্ছে না। এবিষয়ে বাগেরহাটে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলোর করণীয় কিছু নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102