ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় শিশুসহ দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩০ বার পঠিত

খুলনার বটিয়াঘাটায় দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এদের মধ্যে একজন ১৩ বছরের শিশু ও অপরজনের বয়স ২২ বছর।

এ ঘটনায় রবিবার রাতে পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে।

ভুক্তভোগী শিশু ও তরুণীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ওসিসিতে ভর্তি করা হয়েছে। তারা একে অপরের খালাতো বোন। গ্রেফতারকৃতরা হলেন- বালিয়াডাঙ্গা ফুলবাড়ি গ্রামের মুজাহিদ, আজিজুল ও নাঈম।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে ৫/৭ সদস্যের সংঘবদ্ধ একটি দল বটিয়াঘাটা গ্রামের ওই বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে কয়েকজন বাইরে পাহারা দেয় ও অন্যরা ঘরে ঢুকে দু’জনকে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে। এর আগে ধর্ষিতা তরুণীকে ভয়ভীতি দেখিয়ে তার বাচ্চাকে তারা পানিতে চুবিয়ে রাখে। ধর্ষণ শেষে বাচ্চাটি উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষিতার পরিবারের সদস্যরা জানান, ধর্ষণের ঘটনা শনিবার মধ্যরাতের। তবে রবিবার রাতে তাদের হাসপাতলে ভর্তি করলে বিষয়টি জানাজানি হয়। ঘটনার সময় বড়মেয়ের সন্তানের গলায় ছুরি ধরা হয়েছিল। পরে তাকে পানিতে চুবিয়ে রাখে।

বটিয়াঘাটা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহিদুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে র‌্যাব ও পুলিশের অভিযানে ঘটনার মূল হোতা তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102