ads
সোমবার, ১১ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় স্ত্রী হত্যার দায়ে পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩০ বার পঠিত

খুলনায় স্ত্রী জোয়ানা আক্তারকে (২০) হত্যার দায়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নায়েক মাহমুদ আলমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খুলনা বিভাগীয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন।

আসামি মাহমুদ আলম সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার জামালনগর গ্রামের জাবেদ আলী সরদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০১৯ সালের ৫ এপ্রিল ( শুক্রবার) রাতে মাহমুদ আলম তার স্ত্রী জোয়ানা আক্তারকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর শনিবার (৬ এপ্রিল) ভোরে তিনি বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে পালিয়ে যান। দুপুরের দিকে কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন খোঁজ নিতে গিয়ে ঘরে জোয়ানাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ দুপুর ২টার দিকে জোয়ানাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার বিকেল ৪টার দিকে মাহমুদ আলমকে আটক করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102