ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত

খুলনার দুই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৯টা) করোনায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এর আগে গত ১৬ জুলাই খুলনার হাসপাতালগুলোতে ১৩ জন ও ১৫ জুলাই আরও ১৯ জন মারা যান।

গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন খুলনার টুটপাড়া এলাকার পারভীন আক্তার (৫৫), সেলিনা হোসেন (৫০), শেখ আবুল হোসেন (৬৫), পাইকগাছার বায়েজিদ সরদার (৪৫), খালিশপুর এলাকার মো. ইলাহি (৬৫), নড়াইলের মোয়াজ্জেম হোসেন (৭০) এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন যশোর নীলগঞ্জের জাকির হোসেন (৫৭), খুলনার দিঘলিয়ার সাহিদা বেগম (৫৫), শেখপাড়া সোনাডাঙ্গার মাহমুদা খানম (৫৯) ও নড়াইল লোহাগড়া এলাকার আবুল হোসেন (৮৫)।

জানা যায়, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৪০৩ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫৭ জন।
খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গতকাল ৬৩২ জনের নমুনা পরীক্ষায় ২০০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৪৬১ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাটে ৩০, সাতক্ষীরা ১, যশোর ১৪, নড়াইল ২, পিরোজপুর ২, ঢাকা ১ ও বরিশালে ১ জনের করোনা শনাক্ত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102