ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়; ভিসির স্ত্রী ছেলে মেয়ের নিয়োগ কার্যক্রম স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) তিনটি পদে নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে। এসব পদে খুকৃবির ভাইস চ্যান্সেলরের স্ত্রী, মেয়ে এবং ছেলে আবেদন করেছিলেন বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি রোববার রাতে যুগান্তরের কাছে স্বীকার করেছেন খুকৃবির ভিসি এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এবং প্রশাসনিক শাখায় কর্মকর্তা/সমমান (৯ম গ্রেড) পদের নিয়োগ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জানা যায়, এসব পদে খুকৃবির ভাইস চ্যান্সেলরের স্ত্রী, মেয়ে এবং ছেলে আবেদন করেছিলেন। বিষয়টি নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়। একপর্যায়ে ভাইস চ্যান্সেলর নিজেই নিয়োগ কমিটিতে উপস্থিত না থাকার আবেদন করেন মন্ত্রণালয়ে।

পরবর্তীতে মন্ত্রণালয়ের নির্দেশে মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক নিয়োগ বোর্ডের জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং অপর দুটি নিয়োগ বোর্ডের জন্য গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. একিউএম মাহবুবকে দায়িত্ব দেয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে গত ৯ ডিসেম্বর ফের মন্ত্রণালয় থেকে আরেকটি নির্দেশনায় তিনটি পদেই নিয়োগ কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে খুকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ার যুগান্তরকে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নিয়োগ কার্যক্রম স্থগিত করার নির্দেশনা এসেছে এবং এটা রিসিভ করেছি।

খুকৃবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শহীদুর রহমান খান যুগান্তরকে বলেন, নিয়োগ কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এটা সম্পূর্ণ মন্ত্রণালয়ের বিষয়। কেন বা কী কারণে দিয়েছে জানি না। পরবর্তী নির্দেশনা পেলেই নিয়োগ কার্যক্রমের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102