ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনা নর্দান ইউনিভার্সিটির ছাত্রীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩৪ বার পঠিত

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি খুলনা (এনইউবিটিকে)’র সাংবাদিকতা বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্রী ফারহানা ইয়াসমিন মহুয়া (২১) আত্মহত্যা করেছেন।

বুধবার খালিশপুর পৌরসভার মোড়ে মহুয়ার মামার বাসা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হয়েছে।

এনইউবিটিকে’র সাংবাদিকতা বিভাগের শিক্ষক মুস্তাফিজুর রহমান জানান, মহুয়া তার মামার বাসায় থেকে লেখাপড়া করতো। সর্বশেষ আমার সাথে কথা হলে সে জানিয়েছিল, আপাতত সেমিস্টারের টাকা দিতে পারছে না। কারণ বিদেশে যাওয়ার চেষ্টা করছে। দুই জায়গায় টাকা দেওয়া সম্ভব হচ্ছে না।

খালিশপুর থানা ইন্সপেক্টর (তদন্ত) নিমাই চন্দ্র কুন্ডু জানান, থানার নিকটস্থ পৌরসভার মোড়ে মহুয়ার মামা বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মহুয়ার মা এবং আরেক মামাও আত্মহত্যা করেছিল। তার বাবা অন্যত্র বিয়ে করেছেন। ছয় মাস আগে মহুয়া কাউকে না বলে বাসা থেকে চলে গিয়েছিল। পরবর্তীতে তাকে পুলিশের মাধ্যমে বাসায় ফিরিয়ে আনা হয়। আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102