ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩৪ বার পঠিত

চট্টগ্রাম ও খুলনা ছাড়া সারাদেশ প্রায় বৃষ্টিহীন। ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছে মানুষ। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে সীমিত পরিসরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত চট্টগ্রামের দু-একটি স্থানে বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায়, ৩৬ মিলিমিটার। এছাড়া চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটিতে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

একই সময়ে খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় ৪, সাতক্ষীরায় ৩ মিলিমিটার ও মোংলায় সামান্য বৃষ্টি হয়েছে। ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

এ আবহাওয়াবিদ আরও জানান, সোমবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তাড়াশে, সেখানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102