খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৬৫ জন।
সোমবার (১৯ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে খুলনায় ১২, কুষ্টিয়ায় ১৪, যশোরে ১১, চুয়াডাঙ্গায় ০, বাগেরহাটে ২, ঝিনাইদহে ৪, মাগুরায় ২, মেহেরপুরে ৫ এবং সাতক্ষীরা ও নড়াইলের একজন করে রয়েছেন। ২৪ ঘণ্টায় আক্রান্ত এক হাজার ১৬৫ জনের মধ্যে- বাগেরহাটে ৭০, চুয়াডাঙ্গায় ১০০, যশোরে ২১৪, ঝিনাইদহে ১৪২, খুলনায় ২০৪, কুষ্টিয়ায় ৪০, মাগুরায় ৪০, মেহেরপুরে ৫৬, নড়াইলে ৩৯ জন ও সাতক্ষীরায় ৮৭ জন রয়েছেন।
এ পর্যন্ত খুলনা বিভাগে মোট শনাক্ত হয়েছেন ৮২ হাজার ৫৮৬ জন। এক হাজার ৯৪৭ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৪০৫ জন।