ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনা বিভাগে করোনা কেড়েছে ৯ প্রাণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৪৭ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নগরীর দুটি হাসপাতালে তিন নারীসহ খুলনা বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২৪ জনের। এর আগে শুক্রবার বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়। একই সময়ে শনাক্ত হয়েছিল ৩১৩ জনের।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ তিনজন করে মৃত্যু হয়েছে খুলনা ও ঝিনাইদহে। এছাড়া কুষ্টিয়ায় দুইজন ও যশোরে একজন মারা গেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৮ হাজার ২৫৪ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৮০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ৯২০ জন।

খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত একদিনে খুলনায় ৩৭৮ নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া খুলনায় ২৯ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ৪ জন, যশোরে ১৩ জন, মাগুরায় ১ জন, ঝিনাইদহে ১৬ জন, কুষ্টিয়ায় ১ জন ও মেহেরপুরে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102